ads
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বীরবিক্রম আব্দুস সবুর খান আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর খান বীরবিক্রম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার (১২ এপ্রিল) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তথ্যটি নিশ্চিত করেছেন তার ছেলে মাহমুদুর রহমান বিপ্লব।

তিনি জানান, গত ৮ এপ্রিল কিডনি, ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা নিয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে করোনা পরীক্ষা করার পর তার পজিটিভ আসে। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

২০১৮ সালের ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন বীরবিক্রম আব্দুস সবুর খান।

আব্দুস সবুর খান বীরবিক্রম ছিলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একজন কাছের মানুষ। টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা ছিলেন তিনি। জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নেরও প্রতিষ্ঠাতা আব্দুস সবুর খান। এছাড়া একটি প্রি-ক্যাডেট স্কুলও প্রতিষ্ঠা করেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102