ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বীর মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে নির্যাতন, ছবি ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৩৮ বার পঠিত

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একজন বীর মুক্তিযোদ্ধাকে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের পাশাপাশি তার বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাকে বেঁধে নির্যাতনের ছবি ভাইরাল হলে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে বলে জানান হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন সবুজ। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে।

বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন (৭০) হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ঘটনায় জড়িতরা তার প্রতিবেশি বলে জানিয়েছে পুলিশ।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন সবুজ গণমাধ্যমকে বলেন, জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ছিল প্রতিবেশি লোকমান হাকিমের পরিবারের সঙ্গে। এর জের ধরে গত ১৭ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনকে তার ঘরের সামনে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। হারুনুর রশিদ নামে স্থানীয় একজন সংবাদকর্মী ছবিটি তুলে মঙ্গলবার ফেসবুকে আপলোড করেন। এরপর আমরা জানতে পারি। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই।

তিনি জানান, মঙ্গলবার রাতে আহমদ হোসেনের মেয়ে বাদি হয়ে লোকমান হাকিম ও তার স্ত্রী নাহিদা সুলতানা এবং দুই ছেলের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলায় আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়। পুলিশ রাতেই অভিযান চালিয়ে নাহিদা সুলতানাকে গ্রেপ্তার করে। বুধবার তাকে আদালতে হাজিরের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102