ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বুট বিক্রির অর্থ ব্যয় হবে বার্সেলোনার হাসপাতালে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

নিজ দেশের অসুস্থ শিশুদের জীবন বাচাতে এগিয়ে এসেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। অর্থ সংগ্রহের জন্য নিজের বিশেষ এক জোড়া বুট নিলামে তুলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বুট বিক্রি করে পাওয়া অর্থ ব্যয় হবে বার্সেলোনার হাসপাতালে।

ফুটবল বিশ্ব যার পায়ের যাদু দেখেই অভ্যস্ত। মেসি মাঠে নামলেই সংবাদমাধ্যমের শিরোনাম। আলোচনায় থাকেন মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্যও। জনকল্যাণমূলক কাজে সব সময়ই উপরের সারিতে আর্জেন্টাইন সুপারস্টার।

এবার নতুন খবর, অসুস্থ শিশুদের জীবন বাচাতে ফুটবল ইশ্বর পেলের রেকর্ড ভাঙার বুট নিলামে তুলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এই বুট দিয়েই এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙেছিলেন মেসি। গত ডিসেম্বরে ভায়োদোলিদের বিপক্ষে বার্সার হয়ে ৬৪৪তম গোলটি করে পেলের রেকর্ড ভাঙেন তিনি। সেই বুটের প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মাবেই। তাহলে দীর্ঘদিনের সঙ্গী সেই বুটজোড়া কেন নিলামে তুলছেন মেসি?

অসুস্থ শিশুদের নিয়ে কাজ করা বার্সেলোনার হাসপাতাল ইউনিভার্সিতারো ভল ডি’হেবরনের প্রকল্পে বুট বিক্রি করে পাওয়া অর্থ প্রদান করবেন মেসি। কাতালুনিয়ার ন্যাশনাল আর্ট মিউজিয়াম পরিচালনা করবে এ নিলাম।

ধারণা করা হচ্ছে, নিলামে অ্যাডিডাস নেমিজিজ মেসি ১৯’মডেলের বুটজোড়া সাড়ে ৫৭ হাজার ইউরোতে বিক্রি হতে পারে। দুটি বুটেই সই আছে মেসির। স্ত্রী রোকুজ্জো ও তিন সন্তানের নাম ও জন্মতারিখও লেখা আছে বুটে।

মেসি ফাউন্ডেশনের মাধ্যমে আয়ের একটা বড় অংশ শিশুদের পেছনে ব্যয় করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। করোনাভাইরাস মহামারির শুরুতে মানবকল্যাণে এগিয়ে এসেছিলেন বার্সেলোনা তারকা। এখনো বসে নেই তিনি। মেসির এই সাহায্যের হাত আরো প্রসারিত হবে, আশা ভক্তদের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102