ads
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বুড়িগঙ্গায় ডুবলো ওয়াটার বাস, ৯ জন উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ৭২ বার পঠিত

রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। রোববার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উদ্ধারকাজ করছে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুটি ও সিদ্দিকবাজার থেকে এক ইউনিট ডুবুরিসহ নৌ-পুলিশ। এখন পর্যন্ত ৯ জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদরদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, ধারণা করা হচ্ছে এটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় এতে থাকা অধিকাংশ লোক তীরে উঠে গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, এখন পর্যন্ত ২ জন পুরুষ এবং নারী ৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে এক শিশু ও ২ পুরুষকে।

এদিকে বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, আজ রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট যাওয়ার বুড়িগঙ্গার নদীর অংশে একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে নৌ-পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102