ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বুথের বাইরে ইভিএমে নৌকায় ভোট, অভিযোগ চার প্রার্থীর!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং গোপন বুথের বাইরে (কালো পর্দার বাইরে) ইভিএম মেশিন রেখে ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করাসহ নানা অভিযোগে এনে লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনের ছয় মেয়র প্রার্থীর চারজনই ভোট বর্জন করেছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রামগতি উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সামনে ভোট বর্জনের ঘোষণা দেন প্রার্থীরা।

নির্বাচন বর্জনকারী প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাহেদ আলী পটু, জাতীয় পার্টির (জাপা) মনোনীত মেয়র প্রার্থী আলমগীর হোসেন এবং দুই স্বতন্ত্র মেয়র প্রার্থী আবি আবদুল্লাহ (নারিকেল গাছ) ও মো. জামার হোসেন (জগ)।

প্রশাসনের প্রত্যক্ষ মদদেই এসব অনিয়ম হয়েছে বলেও অভিযোগ করেন ভোট বর্জনকারী প্রার্থীদের।

এসময় বিএনপির মেয়র প্রার্থী সাহেদ আলী অভিযোগ করে বলেন, ‘ইভিএম আওয়ামী লীগ নেতাদের দখলে। তারা ভোটারদের নৌকায় ভোট দিতে বাধ্য করছেন। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং না দেখার ভান করছেন। আমি এজন্য ভোট বর্জন করেছি।’

অন্যদিকে জাপা প্রার্থী আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। মারধর করা হয়েছে। নৌকায় ভোট দিতে আওয়ামী লীগের নেতারা ভোটারদের বাধ্য করছে। এ নির্বাচনে থাকার প্রয়োজন নেই। আমি ভোট বর্জন করেছি।’ একই অভিযোগ স্বতন্ত্র দুই প্রার্থীরও।

এ বিষয়ে রামগতি পৌর নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা কাজী হেকমত আলী বলেন, ‘ভোট বর্জনের বিষয়টি আমি জানি না। কালো পর্দার বাইরে ইভিএম থাকার কথা নয়। কোথাও ছিল কিনা তা কেউ আমাকে জানায়নি। কেউ যদি নিয়ম ভঙ্গ করে আর তা যদি প্রমাণ হয় তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102