ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নকলায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ডেকে নিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুরের নকলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত এজাহার নামীয় ধর্ষক হাছেন আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। হাছেন আলী উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের মোজার বাজার এলাকার জালাল উদ্দিনের ছেলে।

রবিবার (২৫ জুলাই) দুপুরে হাছেন আলীকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়। ২৪ জুলাই শনিবার রাতে তাকে মোজার বাজার এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে নকলা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, বুদ্ধি প্রতিবন্ধী ধর্ষিতা কিশোরী দরিদ্র অসহায় পরিবারের সন্তান। তাদের নিজের কোন জমি ও ঘর না থাকায় পোলাদেশী গ্রামের আশ্রয়ন প্রকল্পের প্রধানমন্ত্রীর উপহারের ঘরে পরিবার পরিজন নিয়ে বসবাস করে। দারিদ্রতা ও বুদ্ধি প্রতিবন্ধীর সুযোগে বিভিন্ন লোভ দেখিয়ে ওই কিশোরীকে ২৩ জুলাই রাতে ডেকে নিয়ে সারারাত ধর্ষণ করে ২৪ জুলাই ভোরে আশ্রয়ন প্রকল্পে তাকে পৌঁছে দেয়। পরে বিষয়টি জানাজানি হলে ওই বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী নিজে বাদী হয়ে নকলা থানায় একটি অভিযোগ দায়ের করে।

এলাকাবাসীর অনেকে জানান, এর আগেও লম্পট হাছেন আলী লোভ দেখিয়ে ওই কিশোরীকে ২/৩ বার অজ্ঞাত স্থানে রেখে পর দিন বাড়িতে পৌঁছে দেওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু পরিবার দরিদ্র ও অসহায় হওয়ায় মেয়ের ভবিষ্যৎ ও পরিবারের মানসম্মানের দিক বিবেচনা করে বিষয়টি নিজেদের মধ্যে চাপা দেওয়া হয়। তাই এর আগে জানাজানি ও কোন প্রকার অভিযোগ করা হয়নি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান ভিকটিম কর্তৃক অভিযোগ দায়েরের বিষয় ও এজাহার নামীয় ধর্ষক হাছেন আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মুশফিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ২২ ধারায় ধর্ষক হাছেন আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102