ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বুয়েট শিক্ষার্থী লামিশা ইসলামের দাফন, পরিবারে শোকের মাতম

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৭২ বার পঠিত

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে খাবারের দোকানে অগ্নিকাণ্ডে নিহত বুয়েট শিক্ষার্থী লামিশা ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১ মার্চ) জুমার নামাজের পর শহরের চকবাজার জামে মসজিদে জানাজা শেষে তাকে আলীপুর গোরস্থানে দাফন করা হয়। জানাজায় সদর আসনের এমপি এ কে আজাদ, জেলা প্রশাসক কামরুল আহসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে পুলিশের লাশবাহী অ্যাম্বুলেন্সে লামিশার মরদেহ নিয়ে শহরের দক্ষিণ ঝিলটুলীর বাড়িতে পৌঁছে। এসময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

লামিশা অতিরিক্ত ডিআইজি ও ফরিদপুর শহরের কমলাপুরের বাসিন্দা নাসিরুল ইসলাম শামীমের মেয়ে। মৃত্যুর আগে বাবার কাছে সাহায্য চেয়ে ফোন করেছিলেন। কিন্তু তাকে জীবিত উদ্ধার করা যায়নি।

নিহত লামিশা বুয়েটের মেকানিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। দুই বোনের মধ্যে তিনি বড়। ২০১৮ সালে মারা গেছেন লামিশার মা আফরিনা মাহমুদ মিতু। এরপর ছোট বোন আর বাবাকে আগলে রাখতেন লামিশা।

বৃহস্পতিবার (১ মার্চ) রাতে বেইলি রোডের সাততলা ভবনটিতে আগুন লাগে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৪৬ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ২২ জন। তারা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

হাট্টা-বানা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102