ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বুড়িগঙ্গায় উদ্ধার লাশটি সাবেক ছাত্রলীগ নেতা দুরন্ত বিপ্লবের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩৪ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় পাওয়া গেছে। উদ্ধারকৃত লাশটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক দুরন্ত বিপ্লবের।

রবিবার মৃতের বোন স্বাশতী বিপ্লব পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করেছেন।

দুরন্ত বিপ্লব মোহাম্মদপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। সে কেরানীগঞ্জ এলাকায় একটি কৃষি খামারের মালিক ছিল।
নারায়ণগঞ্জের পাগলা নৌ পুলিশ থানার পরিদর্শক মো. শারজাহান আলী পরিবারের বরাত দিয়ে জানান, গত ৭ নভেম্বর কেরানীগঞ্জ কামরাঙ্গীরচর এলাকায় খেয়া পারাপারের সময় দু’টি ট্রলারের সংঘর্ষে বুড়িগঙ্গা নদীতে পড়ে যান দুরন্ত বিপ্লব। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ রবিবার নিহতের বোন স্বাশতী বিপ্লব পুলিশের কাছে পরিচয় নিশ্চিত করেছেন। দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, শনিবার বিকেলে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকা থেকে দুরন্ত বিপ্লবের লাশ উদ্ধার করে পাগলা নৌ পুলিশ। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102