ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বুড়িগঙ্গায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি, ৩ লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

বুড়িগঙ্গা নদীতে মালবাহী নৌযানের ধাক্কায় একটি খেয়া নৌকা ডুবে এক নারী ও দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর ফ্যানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রেখা (২৭), তার মেয়ে সানজিদা ও রেখার বড় বোনের ছেলে শফিকুল (৭)। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন রেখার বড় বোন শীতল।

বরিশুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এবিএম আব্দুস সোবহান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কামরাঙ্গীরচর ফ্যানঘাট থেকে একটি খেয়া নৌকা ৯ জন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের খাগাইল ঘাটে যাচ্ছিল। মাঝ নদীতে মালবাহী একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। কয়েকজন উঠে আসতে পারলেও দুই নারী ও দুই শিশু নিখোঁজ থাকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। দুপুর পৌনে ১টার দিকে তারা নিখোঁজ রেখার লাশ উদ্ধার করেন। পরে দুপুর সোয়া ১টায় রেখার মেয়ে সানজিদা ও বিকাল ৪টার দিকে রেখার বড় বোন শীতলের ছেলে শফিকুলের লাশ উদ্ধার করা হয়। এখনও নিখোঁজ রয়েছেন শীতল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102