ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বুড়িরহাট সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩১ বার পঠিত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন।

শুক্রবার (১২ নভেম্বর) ভোরে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি মালগড়া গ্রামের আলতাব মিয়ার ছেলে আসাদুজ্জামান ভাষানি (৪০) ও একই এলাকার মোসলেম উদ্দিনের ছেল ইদরিস আলী (৪২)।

সীমান্তবাসী জানান, কয়েকজন গরুর রাখাল বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছ দিয়ে ভারতের গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে সে দেশে অনুপ্রবেশ করেন। তারা গরু নিয়ে ফেরার সময় ভারতের কোচবিহার জেলার ৭৫ বিএসএফ ব্যাটালিয়ন সাতভান্ডারিয়া ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে আসাদুজ্জামান ভাষানি ও মোসলেম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে এক/দেড়শ’ গজ ভারতের অভ্যন্তরে মারা যান। এসময় আহত হন কয়েকজন। আহতরা পালিয়ে দেশে ফিরে গোপনে চিকিৎসা নিচ্ছেন।

ভারতীয় সীমান্তবাসী মরদেহ পড়ে থাকতে দেখে ছবি তুলে বাংলাদেশি সীমান্তবাসীকে পাঠালে তাদের পরিচয় শনাক্ত হয়। এ রিপোর্ট লেখার সময় মরদেহ দু’টি সীমান্তের প্রায় এক/দেড়শ’ গজ ভারতের অভ্যন্তরে পড়ে থাকতে দেখা যায়।

গোড়ল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে নিহত দু’জনের মরদেহ সীমান্তের এক/দেড়শ’ গজ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে। আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন।

মৃত্যু সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।

লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের স্থানীয় ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিষয়টি জানেন না এবং এ নিয়ে কেউ লিখিতভাবে জানাননি বলে দাবি করেন।

#বাংলানিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102