ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃটেনে আঘাত হানলো কয়েক দশকের মধ্যে সবথেকে শক্তিশালী ঝড়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮ বার পঠিত

গত কয়েক দশকের মধ্যে সবথেকে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে বৃটেনে। স্থানীয় সময় শুক্রবার সকালবেলা আঘাত হানে ইউনিস নামের ওই ঝড়টি।

বৃটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এই ঝড়ে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে দেশটির কয়েক লাখ মানুষ। তাদেরকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ট্রেন ও ফেরি চলাচল বন্ধ করা হয়েছে। হিথ্রো বিমানবন্দরে ৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে ঝড়ের কারণে। আয়ারল্যান্ডে ৫৫ হাজার বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও জানা গেছে।

এদিকে বৃটিশ সরকার ঝড়ের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত করেছে।

এতে প্রাণহানি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রেড অ্যালার্ট জারি করা হয়েছে ইংল্যান্ডের দক্ষিণ ও পূর্বাঞ্চল এবং ওয়েলসে। আবহাওয়াবিদরা বলছেন, ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ১০০ মাইল পর্যন্ত হতে পারে।

দক্ষিণ ইংল্যান্ডের একটি দ্বীপ আইল অব ওয়াইটের একটি স্থানে বাতাসের গতি ইতোমধ্যে ঘণ্টায় ১২২ মাইল ছিল বলে রেকর্ড করা হয়েছে। উত্তর আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের কোথাও কোথাও তুষারপাতের ব্যাপারেও সতর্ক করে দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102