ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃদ্ধকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন গৃহবধূ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

নড়াইলের কালিয়ায় ধান ক্ষেতের ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকা পড়া বৃদ্ধকে বাঁচাতে গিয়ে রোনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে প্রাণ দিতে হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার পারবিলবাউজ বিলের বোরো ক্ষেতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রোনা বেগম উপজেলার পারবিলবাউজ গ্রামের মো. তৌহিদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পারবিলবাউজ বিলের নিজস্ব বোরো ক্ষেতের ইঁদুর মারতে ওই গ্রামের আলী মিয়া শিকদার (৬০) বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন। ওইদিন সন্ধ্যা ৬টার দিকে অসাবধানতা বশত নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে নিজেই জড়িয়ে পড়েন। তখন ধানক্ষেতের পাশে থাকা গৃহবধূ ধাক্কা মেরে বৈদ্যুতের স্পর্শ থেকে বৃদ্ধকে বাঁচাতে পারলেও তিনি নিজেই বৈদ্যুতিক ফাঁদে ধরা পড়ে মারাত্মক আহত হন।

বিদ্যুৎস্পর্শে আহত দুইজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দিলে আলী সুস্থ হয়ে ওঠেন। কিন্তু শনিবার রাত সাড়ে ৭টার দিকে রোনার মৃত্যু হয়।

নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, গৃহবধূ রোনার লাশ উদ্ধার করে রোববার ময়নাতদন্তের জন্য নড়াইল মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102