ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃদ্ধ রেলকর্মীকে মেরে দাড়ি উপরে ফেলল আ’লীগ নেতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

কুষ্টিয়ায় শহর আওয়ামী লীগের ১০ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ওয়াহেদ খান রনি (৩৫) ও তার সহযোগীদের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন রেলওয়ের কর্মচারী শহীদুল ইসলাম।

কুষ্টিয়া মিলপাড়ায় কাজ করার সময় ওয়াহেদ খান রনিসহ বেশ কয়েকজন পূর্ব শত্রুতার জের ধরে বেধড়ক মারধর করে রেলওয়ের কর্মচারী শহিদুল ইসলামকে। এতে সে মারাত্মকভাবে আহত হয়। বর্তমানে শহিদুল ইসলাম কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ১০ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় শহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা ওয়াহেদ খান রনি সহ ৮ জনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার( ৫ মার্চ) রাত ৮ টার দিকে ওয়াহেদ খান রনি পিতা তাইজাল আলী খান, আনোয়ার হোসেন (৩২), রাজা (৪৫), সোহেল রানা (৩০), নুর আলম (৫২), রুস্তম (৪০), সুজন কানা (৩০), লিটন (৩২) ও রিপন (৩০) সহ অজ্ঞাত ১৫/২০ জন পূর্ব শত্রুতার জের হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে শহিদুলকে ঘিরে ফেলে। এ সময় ১ নং বিবাদী এবং ২ নং বিবাদী বুকের উপর উঠে এলোপাথাড়ি লাথি মারতে থাকে। এ সময় বাকী বিবাদীগণ শহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা সহ কয়েকজন এগিয়ে আসলে তাদের কেও মারধর করা হয়।

এ বিষয়ে শহিদুল ইসলাম বলেন, রনি আমাকে মারধর করেছে। এমনকি আমার দাড়ি উপরে ফেলা হয়েছে। আমি এর বিচার চাই। এ বিষয়ে ওয়াহেদ খান রনির সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত কবির বলেন, এ বিষয়ে এজাহার পেয়েছি। অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102