ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃষ্টিতে পণ্ড, সোমবার রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে আইপিএল ফাইনাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ৫১ বার পঠিত

রোবাবার রাতে আহমেদাবাদের বৃষ্টি ক্রিকেট ভক্তদের হৃদয়ে রীতিমতো তীরের মতোই বিঁধেছে। কারণ এই বেরসিক বৃষ্টিতে পণ্ড হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নির্ধারিত দিনের ফাইনাল। তবে ম্যাচ পরিত্যাক্ত হয়নি। সোমাবার রিজার্ভ ডেতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

রোবাবার সন্ধ্যা থেকেই আহমেদাবাদে বৃষ্টি ছিল। সেটা চলেছে রাত পর্যন্ত। রাত ৯টার দিকে একবার বৃষ্টি থেমেছিল, যারফলে উইকেটের কভার সরানো হয়েছিল। কিন্তু মিনিট দশেক পর আবারও সেই বৃষ্টির হানা। এরপর টানা বৃষ্টিতে আর খেলার মতো পরিবেশ হয়ে ওঠেনি।

আজকের দিনে নূন্যতম ৫ ওভার করে খেলার শেষ সময় ছিল, রাত ১২টা ৬ মিনিট। তবে মাঠে অতিরিক্ত পানি জমায় সেই নির্ধারিত সময়ের আগেই আজকের দিনে খেলা না চালানোর ঘোষণা দেন আম্পায়াররা। তাতে ম্যাচ গড়িয়েছে রিজার্ভ ডেতে।

আগামীকাল যদি আবারও বৃষ্টি হানা দেয় আর নির্ধারিত সময়ে অন্তত ৫ ওভার করে খেলা সম্ভব না হয়, তাহলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। আর সেটাও যদি সম্ভব না হয় তাহলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করবেন আম্পায়াররা।

এমন পরিস্থিতিতে ট্রফি দেওয়ার ক্ষেত্রে বিচার করা হবে লিগ পর্বের ফলাফল। সেখানে পয়েন্ট টেবিলের উপরের দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এই নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে শীর্ষে থাকায় চ্যাম্পিয়ন হবে গুজরাট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102