কুষ্টিয়ার খোকসায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে ইয়ানুর নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে বাড়ির কাছে রাস্তার পাশের একটি গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শিশু ইয়ানুর খোকসা উপজেলার শোমসপুর ইউনিয়নের চকহরিপুর গ্রামের সোহাগ মোল্লার ছেলে।
স্থানীয় এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকালে প্রতিবেশীদের ছেলে-মেয়েদের সঙ্গে খেলা করছিল ইয়ানুর। অনেকক্ষণ ইয়ানুরকে দেখতে না পেয়ে বাড়ির মানুষ তাকে খোঁজাখুঁজি করতে থাকে। পরে প্রতিবেশীরা বাড়ির পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে শিশু ইয়ানুরকে পড়ে থাকতে দেখে বাড়ির লোকদের খবর দেয়। এরপর শিশুটিকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খোকসা থানার ওসি (তদন্ত) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে পড়ে থাকা শিশুটিকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।