ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃষ্টি উপেক্ষা করে সোহরাওয়ার্দীতে ছাত্রলীগ নেতাকর্মীদের ঢল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ। শুক্রবার বিকাল ৩টায় সমাবেশ শুরুর আগেই বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে এসে জড়ো হন। দুপুরের পর সোহরাওয়ার্দীতে ছাত্রলীগ নেতাকর্মীদের ঢল নামে।

সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা সমাবেশের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট, রমনা, শাহবাগ এলাকায় জড়ো হন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। দুপুর পৌনে ২টায় শুরু হয় বৃষ্টি। এতে সমাবেশস্থলে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থাপনার নিচে অবস্থান নেন।

ছাত্রলীগের সহসভাপতি সুরাপ মিয়া সোহাগ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের লাখো নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করে ইতোমধ্যে সমাবেশে যোগ দিয়েছেন। এ সমাবেশ থেকে ছাত্রসমাজ বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রতি নিজেদের সমর্থন জ্ঞাপন করবেন।

সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের নেতারা বলেন, এটি স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হতে যাচ্ছে। এখান থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিজেদের পূর্ণ আস্থা জানাবে ছাত্রসমাজ। শপথ নেবে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102