ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

​ বৃষ্টি থাকতে পারে আরও দু’দিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২৬ বার পঠিত

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অশনি’ এখন দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশের সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে বাংলাদেশে বৃষ্টি থাকতে পারে আরও দুদিন। আগামী ১৪ মে থেকে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

এর আগে, ‘অশনি’র অগ্রবর্তী মেঘের প্রভাবে গত ৯ মে থেকেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় তিন বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি (৮৯ মিলিমিটার বা এর বেশি) বর্ষণ হয়েছে গত দু’দিনে। বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার আকাশে মেঘ-রোদের লুকোচুরি দেখা গেলেও দুপুরের পর মেঘের পর শুরু হয় বৃষ্টি।

আজ বৃহস্পতিবার সাকলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। এ ছাড়াও উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102