ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃহস্পতিবার চালু হচ্ছে আরও ৩৬ জোড়া ট্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২৫ বার পঠিত

করোনা মহামারির প্রকোপ ঠেকাতে বিধিনিষেধের পর সীমিত পরিসরে শুরু হওয়া ট্রেন চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার থেকে আরও ৩৬ জোড়া ট্রেন চলাচল শুরু করবে। এর মধ্যে ১২ জোড়া আন্তঃনগর এবং ২৪ জোড়া মেইল ও কমিউটার ট্রেন।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় এসব ট্রেন চলাচলের অনুমোদন দিয়েছে বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম।

রেলওয়ে সূত্র জানায়, বিধিনিষেধে শিথিল হওয়ায় গত ১১ আগস্ট থেকে রেলওয়ের ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেনের চলাচল শুরু হয়। বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে।

গত ১১ আগস্ট থেকে ২০ জোড়া কমিউটার ও অন্যান্য লোকাল ট্রেন চলাচল শুরু হয়। আগামী বৃহস্পতিবার থেকে তার সঙ্গে আরও ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন চলাচল শুরু হচ্ছে।

তবে রেলওয়ের নয়টি লোকাল ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে। সেগুলো হলো চট্টগ্রাম- সিলেট রুটের জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-ময়মনসিংহ রুটের ঈসাখাঁ এক্সপ্রেস, আখাউড়া-সিলেট রুটের কুশিয়ারা এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম রুটের লাকসাম কমিউটার, লাকসাম-নোয়াখালী রুটের নোয়াখালী কমিউটার। এছাড়াও চট্টগ্রাম-দোহাজারী, ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ-ভৈরব বাজার ও সিলেট-ছাতক রুটের একটি করে লোকাল ট্রেন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102