ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃহস্পতিবার থেকে চলবে সব ট্রেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

দেশে বন্ধ থাকা আন্তঃনগর ও লোকালসহ সব ধরনের ট্রেন চলাচল বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে পূর্ণমাত্রায় শুরু হচ্ছে। এ দিন থেকে আবার বন্ধ থাকা ডেমু ট্রেন চলাচল শুরু হবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বিধিনিষেধে শিথিল হওয়ায় গত ১১ আগস্ট থেকে রেলওয়ের ৩৬ জোড়া আন্তঃনগর ট্রেনের চলাচল শুরু হয়েছিল। বৃহস্পতিবার থেকে আরও ১২ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে‌।

গত ১১ আগস্ট থেকে ২০ জোড়া কমিউটার ও অন্যান্য লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছিল। আগামী বৃহস্পতিবার থেকে তার সঙ্গে আরও ২৪ জোড়া কমিউটার, লোকাল ও ডেমু ট্রেন চলাচল শুরু হচ্ছে।

ট্রেনের তালিকা

মঙ্গলবার (১৭ আগস্ট) রেলওয়ের ট্রান্সপোর্টেশন শাখার উপ-পরিচালক (অপারেশন) রেজাউল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। তবে রেলওয়ের ৯টি লোকাল ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে বলে তাতে জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছে: চট্টগ্রাম- সিলেট রুটের জালালাবাদ এক্সপ্রেস, ঢাকা-ময়মনসিংহ রুটের ঈসাখাঁ এক্সপ্রেস, আখাউড়া-সিলেট রুটের কুশিয়ারা এক্সপ্রেস, চাঁদপুর-লাকসাম রুটের লাকসাম কমিউটার, লাকসাম-নোয়াখালী রুটের নোয়াখালী কমিউটার। এছাড়াও চট্টগ্রাম-দোহাজারী, ময়মনসিংহ-দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ-ভৈরব বাজার ও সিলেট-ছাতক রুটের একটি করে লোকাল ট্রেন চলাচল করবে না।

রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) আমিনুল হক জুয়েল মঙ্গলবার বিকেলে জানান, আগামী বৃহস্পতিবার থেকে বন্ধ থাকা আন্তঃনগর ও লোকাল সব ধরনের ট্রেন চালু হচ্ছে। তবে আগে থেকেই বন্ধ থাকা নয়টি লোকাল ও কমিউটার ট্রেন আপাতত চলাচল করবে না। এগুলো বিভিন্ন কারণে করোনার আগে থেকেই বন্ধ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102