ads
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বৃহস্পতিবার মারিউপোল দখল হবে: পুতিনের শীর্ষ মিত্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৫৯ বার পঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক শীর্ষ মিত্র বলেছেন, ইউক্রেনের অবরুদ্ধ শহরের শেষ শক্ত অবস্থান বৃহস্পতিবারই দখল করে নেবে রুশ বাহিনী। ইউক্রেন সেখান থেকে সেনা ও বেসামরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়ার পর মস্কোর তরফ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

ইউক্রেনে আগ্রাসন শুরুর আট সপ্তাহের মাথায় মারিউপোলই হবে রাশিয়ার দখল করা সবচেয়ে বড় শহর। অনেক সামরিক বিশ্লেষকের মতে এই আগ্রাসন ধারণার চেয়ে বেশি সময় ধরে চলছে। রুশ আগ্রাসনে ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছে ৫০ লাখের বেশি মানুষ।

রাশিয়ার চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ বলেন, ‘দুপুরের খাবারের আগে কিংবা তার পরে আজভস্টল রাশিয়ান ফেডারেশনের বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে।’ ইউক্রেনে রাশিয়ার হয়ে যুদ্ধ করছে কাদিরভের বাহিনী। আর আজভস্টল স্টিল কারখানায় এখনও নিয়ন্ত্রণ ধরে রয়েছে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কাদিরভের মন্তব্যের কোনও প্রতিক্রিয়া দেখায়নি।

বুধবার বেশ কিছু বেসামরিক ছোট বাসের বহরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোল থেকে বেরিয়ে যেতে সক্ষম হন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইউক্রেনের মেরিন কমান্ডার সেরহাই ভোলিনা বুধবার জানান স্টিল কারখানায় অবস্থানরত যোদ্ধারা হয়তো খুব বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ওই কারখানায় প্রায় এক হাজার বেসামরিক আশ্রয় নিয়েছে।

ইউক্রেনের আলোচক মিখাইলো পোদোলিয়াক এক টুইট বার্তায় জানিয়েছেন, মারিউপোলের সেনা ও বেসামরিকদের রক্ষায় কোনও শর্ত ছাড়াই ‘বিশেষ দফার আলোচনার জন্য প্রস্তুত’ কিয়েভ।

আটকে পড়া সেনা ও বেসামরিকদের সরে যাওয়ার বিনিময়ে রুশ বন্দিদের মুক্তির প্রস্তাব দিয়েছে ইউক্রেন। তবে রাশিয়া এই প্রস্তাবে সাড়া দিয়েছে কিনা তা জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102