ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খাদে, যান চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার রাঙামাটি-বান্দরবান প্রধান সড়কের সিনামা হল এলাকার বেইলি ব্রিজ ভেঙে পাথর বোঝাই ট্রাক খাদে পড়ে ৪ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় রাঙামাটি-বান্দরবান সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় পাথর বোঝাই করে ট্রাকটি বান্দরবানে উদ্দেশে যাওয়ার সময় ব্রিজের উঠলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চন্দ্রঘোনা থেকে পাথর বোঝাই আসা ট্রাক ব্রিজের উপর উঠলে ব্রিজটি ভেঙে খালে পড়ে যায়। এ সময় ট্রাকের ড্রাইভার সহ ৪ জন গুরুতর আহত। পরে আহতদের মধ্যে একজনকে দশ মাইল শারজা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে বলে ধারণা স্থানীয়দের।

চন্দ্রোঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, স্থানীয়দের সহায়তায় আহত ড্রাইভার-হেলপারসহ ৪ জনকে উদ্ধার করা হয়েছে।

সড়ক ও জনপথ বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোসলেউদ্দিন জানায়, ব্রিজটির সামনে পাঁচ টনের অধিক মালামাল নিয়ে পরিবহনের জন্য নিষেধ থাকা সত্ত্বেও ড্রাইভাররা অতিরিক্ত মালামাল নিয়ে ব্রিজে পার হতে গিয়ে এই ধরনের দুর্ঘটনা ঘটে। চালকের গাফিলতির কারণে ব্রিজটির ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে যান চলাচলের উপযোগী করবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102