ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেকার এষা গুপ্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ জানুয়ারি, ২০২১
  • ৫৪ বার পঠিত

মহেশ ভাটের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করে বেশ ভালোই সফলতা পেয়েছিলেন অভিনেত্রী এষা গুপ্তা। পর পর বেশকিছু ব্যবসাসফল ছবি উপহার দেন তিনি। সৌন্দর্য ও গ্ল্যামারের ছটায় নিজেকে পুরোপুরি মেলে ধরতে সক্ষম হয়েছিলেন এ নায়িকা। কিন্তু হঠাৎ করেই যেন বছর দু’য়েক আগে অভিনয় কমিয়ে দেন তিনি। টিভিসি করলেও নতুন ছবির প্রতি আগ্রহ কমে যায় তার। বরঞ্চ তার বদলে নেটদুনিয়ায় নিজের নগ্ন ও অর্ধনগ্ন ছবি ধারাবাহিকভাবে প্রকাশ করতে থাকেন। এর ফলে ব্যাপক বিতর্কের মুখে পড়েন এষা। যদিও এসব সমালোচনাকে তোয়াক্কা না করেই নিজের মতো করে বোল্ড ছবি প্রকাশ করতে থাকেন তিনি।
এর ফলে বলিউডে তার কাজ আরো কমে যায়। এখন অনেকটাই বেকার হয়ে গেছেন এ নায়িকা। বেপরোয়া হয়ে গেছে তার জীবনও। নেটদুনিয়ায় তিনি বোল্ড ছবি প্রকাশ করে যাচ্ছেন এখনো। পাশাপাশি পাঁচ তারকা হোটেলের বিভিন্ন পার্টিতে দেখা মেলে তার। তাও আবার একেক সময় একেক সঙ্গী নিয়ে! এষার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অভিনয়ের প্রতি তার কোনো মনোযোগ নেই। দিনে ঘুমানো, রাতে সঙ্গীদের নিয়ে পার্টি করাই এখন তার জীবনযাত্রায় পরিণত হয়েছে। বিষয়টি নিয়ে একটি ভারতীয় সংবাদমাধ্যম সংবাদও প্রকাশ করেছে। কিন্তু এসবে পাত্তা দেয়ার মানুষ নন এষা। তিনি নিজের মতো করেই আয়েশি জীবনযাপন করে যাচ্ছেন। তবে কি তিনি বলিউড ক্যারিয়ার থেকে ছিটকে পড়ছেন? এমন প্রশ্নই ঘুরে-ফিরে আসছে এষা ভক্ত ও শুভানুধ্যায়ীদের মনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102