ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেগমগঞ্জে ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, ৫ শিক্ষার্থী বহিষ্কার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ২৮ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ হাইস্কুলে ক্লাস চলাকালে ফাঁকি দিয়ে দোকানে আড্ডা দেওয়ার অভিযোগে ৫ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

রোববার দুপুর ২টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন এক বহিষ্কার নোটিশে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে একই দিন বেলা ১১টার দিকে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।

নোটিশে বলা হয়, এই বিদ্যালয়ের সব ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে বাজারে আড্ডা দেওয়া, হোটেলে খাওয়া ও বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের কারণে ৫ ছাত্রকে ১৪ আগস্ট ২০২২ তারিখ হতে সাময়িক বহিষ্কার করা হলো। একইসঙ্গে বিদ্যালয়ের অন্য ছাত্রছাত্রীদের সতর্ক করা হলো।

রাজগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর চৌধুরী সেলিম বলেন, রোববার বেলা সাড়ে ১০টার দিকে স্কুলে ক্লাস চলাকালে স্কুলের পোশাক পরিহিত ৫ শিক্ষার্থীকে রাজগঞ্জ বাজারে একটি দোকানে আড্ডা দিতে দেখি। পরে তাদের আটক করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিনের কাছে পাঠাই। পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেন।

রাজগঞ্জ ইউনিয়ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, বহিষ্কৃত ৫ শিক্ষার্থীকে এর আগেও সতর্ক করা হয়েছে। তারা বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ করায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102