ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেগমগঞ্জে ছয় লাখ টাকার মাদকসহ ৩ কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ২৭ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে ছয় লাখ টাকার মাদকসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাতে পৌর হাজীপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, বেগমগঞ্জের হাজীপুর গ্রামের নাদু মুহুরী বাড়ির মৃত আবদুল করিমের ছেলে মো. স্বপন (৩৮), পৌর উত্তর হাজীপুরের লতিফ মাস্টার বাড়ির নুরুল আমিনের ছেলে আনোয়ার হোসেন জুয়েল (২৬) ও তালুয়া চাঁদপুর গ্রামের আতর আলী পন্ডিত বাড়ির মৃত আবু নাঈমের ছেলে মো. জামাল উদ্দিন (৫২)।

তাদের কাছ থেকে সোয়া চার লাখ টাকা মূল্যের এক হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ এক লাখ ৭৪ হাজার ৫০০ নগদ টাকা জব্দ করা হয়েছে।

র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আসামিরা ফেনী ও চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতে মজুত করে। গোপন সংবাদে র‌্যাবের একটি দল তা উদ্ধার করেছে।

এ ঘটনায় মামলা দায়ের করে আসামিদের বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102