ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেগমগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক বাইক আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে মাইজদী থেকে চৌমুহনীগামী মোটরসাইকেলটি ফেনী-নোয়াখালী মহাসড়কের সেতুভাঙা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আসলাম হুসেইন (২৬) বেগমগঞ্জের কুতুবপুর এলাকার মো. নুরুল হকের ছেলে। আহত মো. বেলাল হোসেন বেগমগঞ্জের রাজাপুর এলাকার বাসিন্দা। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বেগমগঞ্চ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102