ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেগমগঞ্জে দ্বন্দ্ব মেটাতে গিয়ে আ. লীগ নেতা গুলিবিদ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৩৫ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে বাহার উদ্দিন (৫৫) নামে আওয়ামী লীগের এক নেতাকে গুলি করেছে প্রতিপক্ষরা। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শরীফপুর ৫ নম্বর ওয়ার্ড বাবুনগর গ্রামে গফুর মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ বাহার উদ্দিনের দাবি, স্থানীয় সন্ত্রাসী হৃদয় ও ফয়সাল তাদের সহযোগিদের নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে। বাহার উদ্দিন ওই গ্রামের সরু মিয়ার ছেলে। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাবু নগর গ্রামের রহমত উল্যার ছেলে শহীদ ও মিন্টুর ছেলে নাঈম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাদের সঙ্গে একই গ্রামের যুবলীগ কর্মী হৃদয় ও ফয়সালের দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলছিল।

গুলিবিদ্ধ বাহার উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় পশ্চিম বাবু নগর এলাকায় হৃদয় ও ফয়সালের নেতৃত্বে ১৫-২০ জন বিএনপি কর্মী শহীদ ও নাঈমের ওপর হামলা চালায়। খবর পেয়ে বাহার উদ্দিন এসে ফয়সাল ও হৃদয়কে বাধা দেওয়ার চেষ্টা করে স্থানীয়ভাবে বসে বিরোধ মিটমাট করা হবে বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয় পিস্তল বের করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় তিনি দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করলেও পেছন থেকে ডান পায়ের হাঁটুর উপরে গুলি লাগে। গুলিটি পায়ের এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান সিকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102