ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেগমগঞ্জ উপ-নির্বাচনে বিভিন্ন অভিযোগে বিএনপি প্রার্থীর পুনঃনির্বাচনের দাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে অনিয়ম, ব্যালট পেপার ছিনতাই, কেন্দ্র দখল ও ভোট জালিয়াতির প্রতিবাদে এবং পুনঃনির্বাচনের দাবিতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন সংবাদ সম্মেলন করেছেন।

শুক্রবার বিকেলে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমনের চৌমুহনী নির্বাচনী অফিসে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাক্ষ্যা চন্দ্র দাস, সাধারণ সম্পাদক মাহফুজুল হক আবেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জিএস রুবেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, সহ-সভাপতি ফজলে আজিম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম পিন্টু, থানা যুবদলের আহবায়ক রুস্তম আলী, পৌর যুবদলের আহবায়ক জাহের আলম লিটন, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক সাজ্জাত হোসেন, চৌমুহনী কলেজ ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান রনি প্রমুখ।

বক্তাগণ অভিযোগ করেন, বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলা পরিষদের উপ-নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে সরকারি দলের লোকজন প্রশাসনের কর্মকর্তাদের সামনে প্রকাশ্যে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে তাদের নৌকায় সিল মারে।

তারা অভিযোগ করে বলেন, নির্বাচনী ব্যালটে নৌকা মার্কার ওপরে নির্বাচন কমিশন অফিসের সিল মারা অনেক ব্যালট পাওয়া গেছে যা-নির্বাচনী ইতিহাসে প্রথম। অনেক ব্যালট পেপারে নৌকায় সিল মারা পুরো বই রাস্তায় পাওয়া গেছে। এসকল বই তারা পূর্বেই সিল মেরে রেখেছিল।

ভোট চলাকালীন বিভিন্ন অনিয়মের কারণ দেখিয়ে জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর ৮০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করার জন্য ওই সময় আবেদন করলেও তারা কর্ণপাত করেননি বলে তারা অভিযোগ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102