ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেগুনি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট, শিক্ষকের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৪৫ বার পঠিত

বেগুনি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করায় রংপুরে এক শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে।

রোববার (১০ এপ্রিল) রাতে তাজহাট থানায় মামলা দায়ের করেন ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন।

অভিযুক্ত ওই শিক্ষকের নাম দেলোয়ার হোসেন (৪২)। তিনি নগরীর উত্তর আশরতপুর ঢাকাইয়াপাড়ার বাসিন্দা ফয়েজ আলী মাস্টারের ছেলে রংপুর সিটি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক।

গেল ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমড়ার ছবিসহ পোস্ট করেন দেলোয়ার হোসেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “এটা দিয়েই আমি গণভবনে বেগুনি বানিয়ে সংসদ ভবনে সাপ্লাই করি”। ওই শিক্ষকের এই পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ব্যাপক সমালোচনার মুখে পরে পরবর্তীতে ওই পোস্টটি ফেসবুক থেকে মুছে দেন শিক্ষক দেলোয়ার হোসেন।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান বাদী হয়ে তাজহাট থানায় শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন।

ইমরান বলেন, দেলোয়ার হোসেনের ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্টের মাধ্যমে বর্তমান সরকার, জনগণ, আওয়ামী লীগসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সম্মানহানি ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।

তবে এ বিষয়ে শিক্ষক দেলোয়ার হোসেন কোনও কথা বলতে রাজি হননি।

তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102