ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেতাগীতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

বরগুনার বেতাগীতে পূর্ণিমার জোয়ার ও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে পানি গ্রামে প্রবেশ করেছে। এ দিকে আশ্রয় কেন্দ্র যাওয়ার সময় উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের দক্ষিণ কালিকাবাড়ি গ্রামের মো: স্বপন মিয়ার ছেলে ইমামুল হোসেন (৩) নামের এক শিশু মায়ের কোল থেকে পড়ে মৃত্যু বরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিষখালী নদীর তীরবর্তী এলাকা দক্ষিণ কালিকাবাড়ি বেড়িবাঁধ ভেঙে পানি গ্রামে প্রবেশ করে। এ সময় দমকা বাতাস বইতে থাকে। আকাশও মেঘাচ্ছন্ন থাকায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ওই গ্রামের মো: স্বপন মিয়ার শিশু সন্তান মো: ইমামুল হোসেনকে (৩) নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় মায়ের কোল থেকে শিশু পানিতে পড়ে যায়। পরে পানির স্রোত বেশি থাকায় শিশুটি ভেসে যায়। পড়ার এক ঘণ্টা পরে শিশুকে এলাকাবাসী মৃত অবস্থায় উদ্ধার করে।

এ ছাড়া উপজেলার ঝোপখালী, লক্ষ্মীপুরা, মোকামিয়া, বদনীখালী এলাকার পাঁচটি স্থানের বেড়িবাঁধ ভেঙে ২৩টি গ্রাম পানিতে তলিয়ে যায়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুহৃদ সালেহীন ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা দেয়ার আশ্বস্ত করেন।

এ ছাড়া ঘূর্ণিঝড়ে আশ্রয় কেন্দ্র আশা দুই শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সুহৃদ সালেহীন বলেন, ‘ইতোমধ্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ঘূর্ণিঝড়ে আশ্রয় নেয়া দুই শতাধিক পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে এবং দক্ষিণ কালিকাবাড়িতে পানিতে পড়ে মৃত্যু শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102