ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেতাগী পৌর নির্বাচনে সংখ্যালঘু প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
  • ৪২ বার পঠিত
বরগুনা

বরগুনার বেতাগী পৌরসভা নির্বাচনে সংখ্যালঘু কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়া ও হামলার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, গতকাল শনিবার রাত ৮টায় ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও বর্তমান প্যানেল মেয়র বরুণ কৃষ্ণ কর্মকারের পানির বোতল প্রতীকের গণসংযোগ চলাকালে স্থানীয় বেতাগী লঞ্চঘাট সংলগ্ন বৌবাজারে নামক স্থানে একই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এস.বি.এম জিয়াউর রহমান জুয়েলের উট পাখি প্রতীকের সমর্থকরা তাদের প্রচারণায় বাধা প্রদান করে ও অতর্কিত হামলা চালায়। ওই একই দিনে চার ধাপে এই হামলায় কাউন্সিলর প্রার্থী বরুন কৃষ্ণ কর্মকারের চারজন কর্মী গুরতর আহত হয়েছেন। এদের মধ্যে দেবাশিষ বনিক (৩০) ও মো. কাজলকে (২৮) বেতাগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চিকিৎসাধীন রয়েছে।

এ অভিযোগ অস্বীকার করে কাউন্সিলর প্রার্থী এস.বি.এম জিয়াউর রহমান জুয়েল বলেন, প্রতিপক্ষ আমার নারী কর্মীদের প্রচারণা ভিডিও করার প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে আমার তিনজন কর্মী আহত হয়েছেন।

এ বিষয় কাউন্সিলর প্রার্থী বরুণ কৃষ্ণ কর্মকার অভিযোগ করেন, নির্বাচনের শুরু থেকেই প্রতিপক্ষের লোকজন তার প্রচারণায় বাধা দিয়ে আসছে। প্রতিপক্ষের প্রার্থী পৌরসভার বাইরের লোকজন ভাড়া করে এনেছেন। আমরা প্রচারণা বের হলেই তারা আমার কর্মীদের পিছু নিয়ে নানা ধরনের উস্কানিমূলক কথা বলতে থাকেন। ফলে তিনি শঙ্কায় ভুগছেন ও স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। বাধার কারণে ইতোমধ্যে সংশ্লিষ্টদের নিকট অভিযোগ করা হয়েছে।

বরগুনা জেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুখরঞ্জন শীল বলেন, সংখ্যালঘু কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় বাধাদানের বিষয় আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ ধরনের ঘটনা কারো কাম্য নয়। এ জন্য স্থানীয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন তপু এ বিষয় নিশ্চিত করে বলেন, উভয় কাউন্সিলর প্রার্থীকে ডেকে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তীতে যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না ঘটে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102