ads
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনজেমার চোট; ফ্রান্সের স্বপ্নে বড় ধাক্কা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ৫৭ বার পঠিত

কাতার বিশ্বকাপ শুরুর আগেই শেষ হয়ে গেল করিম বেনজেমার। চোটের কারণে নিমিষেই ভেঙে চুরমার হয়ে গেল বেনজেমার স্বপ্ন। ঊরুর চোটে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ৩৪ বছর বয়সি রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড।

বেনজেমার চোটে ফ্রান্সের বিশ্বকাপ ট্রফি ধরে রাখার স্বপ্নেও লাগল বড় ধাক্কা। শনিবার মাঝরাতে এক বিবৃতিতে বেনজেমার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ফ্রান্স ফুটবল ফেডারেশন, পুরো ফ্রান্স দল বেনজেমার বেদনার অংশীদার। তার সেরে উঠতে তিন সপ্তাহ লাগবে। আমরা সবাই তার দ্রুত আরোগ্য কামনা করছি।

মৌসুমের শুরু থেকেই এবার চোট ভোগাচ্ছিল তাকে। প্রথমে পড়েছিলেন হাঁটুর চোটে। পরে পায়ের পেশিতে চোট পান। ফলে বিশ্বকাপের আগে রিয়াল মাদ্রিদের সবশেষ চার ম্যাচে খেলতে পারেননি বেনজেমা। সেই চোট কাটিয়ে শনিবার দোহায় পুরোদমে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন ব্যালন ডি’অরজয়ী তারকা। কিন্তু ঊরুর চোটে অনুশীলন শেষ করতে পারেননি।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর মাঝরাতে আসে দুঃসংবাদ। ফ্রান্সের ২০১৪ বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বেনজেমা। পরের বছর মাঠের বাইরের এক বিতর্কের জেরে প্রায় সাড়ে পাঁচ বছর জাতীয় দলের বাইরে থাকতে হয় তাকে। ফলে ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয় তাকে দেখতে হয়েছিল দর্শক হয়ে। এরপর প্রত্যাবর্তনের দারুণ এক গল্প লিখে কিংবদন্তিদের কাতারে উঠে আসা বেনজেমাকে এবার ফ্রান্সের অন্যতম স্বপ্নসারথি ভাবা হচ্ছিল। কিন্তু নিষ্ঠুর নিয়তি বিশ্বকাপে নামার সুযোগই দিল না তাকে।

বেনজেমাকে হারিয়ে হতাশ ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বলেছেন, করিমের জন্য আমার খুবই খারাপ লাগছে। এই বিশ্বকাপকে সে বড় লক্ষ্য বানিয়েছিল। নতুন এই ধাক্কার পরও দল নিয়ে আমি আত্মবিশ্বাসী। চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা সম্ভাব্য সব কিছু করব।

Shares
facebook sharing buttonmessenger sharing button

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102