ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনজেমা নৈপুণ্যে শীর্ষে রিয়াল, দারুণ জয়ে তিনে য়্যুভেন্তাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৩২ বার পঠিত

লা লিগায় আবারও শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে কাদিজকে ৩-০ গোলে হারিয়েছে জিদানের শিষ্যরা। জোড়া গোল করেছেন করিম বেনজেমা। এদিকে পিছিয়ে পড়েও সিরি’আয় দারুণ জয় তুলে নিয়েছে য়্যুভেন্তাস। পার্মাকে ৩-১ গোলে হারিয়েছে রোনালদোর দল।

রিয়াল মাদ্রিদের মাঠ থেকে ১-০ গোলের জয় তুলে নিয়ে চমকে দিয়েছিল কাদিজ। এ মৌসুমে স্পেনের শীর্ষ লিগে উন্নীত দলটা নিজেদের মাঠেও তেমন কিছুর খোঁজেই ছিল।

কিন্তু জিদানের দলের যে এখন সুসময়। অনেকটা পিছিয়ে থেকেও লা লিগার ব্যাক টু ব্যাক ট্রফি জয়ের দারুণ সম্ভাবনা তৈরি করেছে তারা। উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও। বাইরে যাই হোক, মাঠের রিয়াল অপ্রতিরোধ্য। পেনাল্টি থেকে সহজেই স্কোর করেছেন বেনজেমা।

মিনিট তিনেক বাদে লিড বাড়ান ওদ্রিওজোলা। এবার অ্যাসিস্ট বেনজেমার। ৩৩ মিনিটেই স্কোরলাইন ২-০।

প্রথমার্ধে আরও একবার জালে বল জড়িয়েছে গ্যালাকটিকোরা। বেনজেমা নিজের জোড়া পূরণ করলে, গোল উৎসবের অপেক্ষাই করতে থাকে সমর্থকরা। যদিও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ডি-বক্স পাহারা দিয়েছে কাদিজ। প্রথমার্ধের তিন গোলেই সন্তুষ্ট থাকতে হয় মাদ্রিদিস্তাদের।

অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে য়্যুভেন্তাসও দিয়েছে ৩ গোল। তবে ২৫ মিনিটে এগিয়ে যাওয়া পার্মা একেবারে স্বস্তিতে থাকতে দেয়নি জায়ান্টদের। বার্গম্যানের ফ্রি কিকের সামনে ওয়ালে দাঁড়িয়েও লাফ না দিয়ে ব্যাপক সমালোচিত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ ম্যাচে সিআর সেভেন পুড়েছেন স্কোর করতে না পারার যন্ত্রণাতেও।

তুরিনের সেনানীদের ম্যাচে ফেরান অ্যালেক্স স্যান্দ্রো। ৪৩ ও ৪৭ মিনিটে ২ গোল করে দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান লেফট ব্যাক।

লিড নিয়ে বল দখলে রেখে খেলতে থাকে আন্দ্রে পিরলো বাহিনী। ৬৮ মিনিটে ম্যাথিস ডি লিটের গোলে লিড হয় ৩-১’এর। এ ব্যবধানই পার্মার বিপক্ষে জয় পেতে যথেষ্ট হয়েছে য়্যুভেন্তাসের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102