ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোলে পরকীয়ার জেরে খুন হন আলামিন, গ্রেফতার স্বামী-স্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

বেনাপোল বন্দরের এনজিওকর্মী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত আলামিন ইসলাম নয়ন হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক শামিম হোসেন। পরকীয়ার কারণে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন: প্রতিবেশী ইজিবাইক মিস্ত্রি জহুরুল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহার কটিলা।

পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তির সহয়তা নিয়ে মাত্র দু’দিনের মাথায় খুনিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। পরকীয়ার জেরে এ হত্যার শিকার হন আলামিন। প্রতিবেশী জহিরুলের স্ত্রী কামরুন্নার কটিলার সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে জহিরুল পরে স্ত্রীর সহযোগিতা নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।

যশোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে এবং কীভাবে মেরেছে তার বর্ণনা দিয়েছেন। পরে তাদের আটক দেখানো হয়।

উল্লেখ্য, গত রোববার রাত্রে কোন একসময় আল আমিনকে কটিলা বেগম কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নেয়। পরে পাশের একটি বাগানে ডেকে কথা বলতে থাকে। এ সময় পূর্বপরিকল্পিতভাবে পেছন দিক থেকে কটিলার স্বামী জহিরুল গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে যায়। পরের দিন সোমবার সকালে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশের পাশাপাশি ঘটনা তদন্তে নামে গোয়েন্দা পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102