ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোলে ফেনসিডিলসহ তিন মাদক পাচারকারী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৮৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তিন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বেনাপোল সীমান্তের দূর্গাপুর গ্রাম থেকে পোর্ট থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মৃত লালচান মাঝির ছেলে ইমরান হোসেন (৩০), দৌলতপুর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে মাহাবুর (২১) ও খুলনার খালিশপুর গ্রামের মৃত ফারুক ফারাজীর ছেলে বিল্লাহ ফারাজী (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, সীমান্ত থেকে মাদক দিয়ে কয়েকজন শহরের দিকে যাচ্ছে। এসময় বেনাপোলের দূর্গাপুর গ্রামের সাত্তারের বাড়ির সামনে ধাওয়া করে তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সকালে যশোর আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102