ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোলে সড়ক দুর্ঘটনায় শিশুসহ আহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

যশোর-বেনাপোল মহাসড়কের বেনাপোল দিঘীরপাড় নামক এলাকায় সোহাগ পরিবহন ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ প্রাইভেটকারে থাকা আরও ৩ জন আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (৬ মার্চ) বিকালে বেনাপোল দিঘীরপাড় শাহজালাল তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের তোফাজ্জেল হোসেন (৫৫), তার স্ত্রী জ্যোৎস্না (৫০), কামরুন্নাহার (৪০), এক শিশু ও উক্ত প্রাইভেটকারের চালক।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহন ও একটি প্রাইভেটকার দিঘীরপাড় শাহজালাল তেল পাম্পের সামনে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা ৫ জন আরোহী আহত হন। পরে বেনাপোল ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে যশোর সদর হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তোফাজ্জেল হোসেনের ভাইপো সাংবাদিক শাহাবুদ্দিন জানান, তার চাচা-চাচীরা সাতক্ষীরা শ্যামনগরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এসময় দিঘীরপাড় শাহজালাল তেল পাম্পের সামনে পৌঁছালে দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তার চাচী মারাত্মক আহত হলে প্রথমে তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা আরও খারাপ হলে তাকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে, সেখানকার ডাক্তাররা তাকে ঢাকায় রেফার্ড করেন বলে জানান শাহাবুদ্দিন।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ওসি (অপারেশন) আজিজুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়িকে জানানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102