ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোলে ১০টি সোনার বারসহ পাচারকারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

ভারতে পাচারের সময় যশোর-বেনাপোল মহাসড়ক থেকে বেনাপোলগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি ১৬৩ গ্রাম ওজনের ১০টি সোনার বারসহ সুমন মিয়া (৩০) নামে এক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৭ মে) দুপুর ২টায় সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ৪৯ ব্যাটালিয়ন বিজিবি। এর আগে বেলা ১১ টার দিকে সোনা পাচারকারীকে আটক করে বিজিবি।

আটক সোনা পাচারকারী সুমন মিয়া বেনাপোল পৌর এলাকার সাদিপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে।

শার্শার আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার নুরুল ইসলাম জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে সোনার একটি চালান ভারতে পাচার হবে। এমন খবরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে যশোরের চাচড়া বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বেনাপোলগামী একটি বাসে অভিযান চালিয়ে সন্দেহভাজন যুবককে ধরা হয়। পরে তার শরীর তল্লাশি চালিয়ে প্যান্টের মধ্যে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৬৭ লাখ টাকা মূল্যের ১০টি সোনার বার পাওয়া যায়। পরে আটক পাচারকারীকে সোনার বারসহ পুলিশে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102