ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোল এক্সপ্রেসে আগুন: রাজবাড়ীর ৩ যাত্রী এখনও নিখোঁজ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জানুয়ারি, ২০২৪
  • ৮১ বার পঠিত

ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় রাজবাড়ী জেলার ৩ যাত্রীর নিখোঁজের খবর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ ৩ জনই আগুনে পুড়ে মারা গেছেন।

শুক্রবার (০৫ জানুয়ারি) রাজবাড়ী রেলস্টেশন হতে ঢাকার উদ্দেশ্যে ট্রেনটিতে যাত্রা করেছিলেন তারা।

এরা হলেন – রাজবাড়ী শহরের লক্ষীকোল গ্রামের এলিনা ইয়াসমিন (৪০), রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের চিত্তরঞ্জন প্রামাণিকের মেয়ে চন্দ্রিমা চৌধুরী সৌমি (২৪) ও একই জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের বড়ইচারা গ্রামের আবদুল হক মণ্ডলের ছেলে আবু তালহা (২৪)।

এলিনার ভাশুর মুরাদ হোসেন বলেন, এলিনা আমার ছোট ভাই সাজ্জাদের স্ত্রী। ১০ দিন আগে এলিনার বাবা মারা যাওয়ায় তিনি ঢাকা থেকে রাজবাড়ীতে এসেছিলেন। এলিনা শুক্রবার সন্ধ্যায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফিরছিলেন। তার পাঁচ মাসের সন্তানকে পাওয়া গেছে। কিন্তু এলিনা এখনও নিখোঁজ রয়েছেন।

চন্দ্রিমার ভাই শোভন প্রামাণিক বলেন, আমার ছোট বোন একটি বেসরকারি বিদ্যালয় থেকে ফার্মাসিস্ট বিভাগে পড়ালেখা করেছে। সে ঢাকার মোহাম্মদপুরে আমাদের সঙ্গে থাকে। কয়েকদিন আগে সে বাড়িতে গিয়েছিল। শুক্রবার বেনাপোল এক্সপ্রেসের ‘চ’ নম্বর বগিতে রওনা দেয়। দুর্ঘটনার পর থেকে চন্দ্রিমা নিখোঁজ রয়েছে। আমরা ঢাকার অনেকগুলো হাসপাতাল ও ক্লিনিকে খোঁজ নিয়েছি। আমরা তাকে কোথাও খুঁজে পাচ্ছি না।

আশিক হাসান সীমান্ত বলেন, আমার দুই চাচাতো ভাই আবু তালহা ও আবু তাসলাম ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনার পর আবু তাসলাম ট্রেন থেকে নেমে যেতে পেরেছে। কিন্তু আবু তালহা নামতে পারে নাই। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

রাজবাড়ীর স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, যশোর থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি শুক্রবার সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে রাজবাড়ী রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাজবাড়ী থেকে ৬৫ জনের মতো যাত্রী এই ট্রেনে গিয়েছিল।

উল্লেখ্য, শুক্রবার রাত নয়টার দিকে চলন্ত ট্রেনটিতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে ধারণা করা হচ্ছে। সায়দাবাদ এলাকা অতিক্রম করার সময় আগুনের ঘটনাটি ঘটনায় দুর্বৃত্তরা। ট্রেনটির চারটি বগিতে আগুন লাগে, তবে একদম পুড়ে গেছে তিনটি। আগুনে এখন পর্যন্ত দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102