ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোল দিয়ে দেশে ফিরে গেছেন রীভা গাঙ্গুলী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৪০ বার পঠিত

বেনাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার (২ অক্টোবর) নিজ দেশে ফিরে গেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। জানা গেছে, ঢাকা থেকে বিমানে যশোর আসেন তিনি। সেখান থেকে সড়ক পথে বেনাপোল হয়ে ভারতে প্রবেশ করেন।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বিকালে তিনি সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ১ মার্চ রীভা গাঙ্গুলী দাশ বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার পর তিনি এই দায়িত্ব নেন। তার এই স্বল্পকালীন দায়িত্বের মধ্যে বাংলাদেশ ভারতসহ সারা বিশ্ব করোনা মহামারির কবলে পড়ে। এই সংকটকালে তিনি দক্ষতার সঙ্গে বাংলাদেশ-ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীরে নিয়ে যান। গত বুধবার (৩০ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী আলোচনা করেন। জানা গেছে, তার স্থলে নতুন হাইকমিশনার হবেন বিক্রম দোরাইস্বামী।

এদিকে রীভা গাঙ্গুলী ফিরে যাওয়ার সময় চেকপোস্ট ইমিগ্রেশনে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশনার শামিমুর রহমানসহ অনেকে। বেনাপোলের ওপারে পেট্রাপোলেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় বলে জানা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102