ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোল দিয়ে দেশে হস্তান্তর ভারতে পাচার হওয়া ৩৮ শিশু, কিশোর- কিশোরী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩২ বার পঠিত

বেনাপোল প্রতিনিধিঃ ভালো কাজের আশায় বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হওয়া ৩৮ শিশু, কিশোর-কিশোরী প্রায় দুই বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে।

সোমবার (২৫ জানুয়ারি) বিকালে ভারতের ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফেরত আসাদের মধ্যে ১০ জন ছেলে ও ২৮ জন মেয়ে রয়েছে। এদের সকলের বয়স ১০ থেকে ১৮ বছর এর মধ্যে। এরা ফরিদপুর, বরিশাল, নড়াইল, সাতক্ষীরা, ঢাকা, মুন্সিগনজ সহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

এরা বিভিন্ন সীমান্ত পথে প্রায় দুই বছর আগে ভারতে পাচার হয়। এরপর সেদেশের পুলিশের কাছে আটক হয়ে আদালতের মাধ্যমে কোলকাতা ও বারাসাতের শেল্টার হোমে থাকে।

বেনাপোল ইমিগেশ্রন ওসি আহসান হাবিব বলেন, পাচার হওয়ায় শিশুরা দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাচার হয়। এরপর সেদেশের পুলিশের কাছে আটক হয়ে এরা কোলকাতা ও বারাসাতের দুটি বেসরকারী এনজিও সংস্থার মাধ্যেমে তাদের শেল্টার হোমে যায়। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয় এর মাধ্যেমে চিঠি চালাচালির এক পর্যায়ে এরা দেশে ফেরে। ইমিগ্রেশন এর আনুষ্টানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার এস আই রোকনুজ্জামান বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে পাচার হওয়া শিশু কিশোর কিশোরীদের যশোর রাইটস ও জাস্টিস ফর কেয়ার নামে দুটি এনজিওর কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোর রাইটস এর পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বলেন ফেরত আসা শিশু কিশোর কিশোরীদের যশোর নেওয়া হবে। এরপর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া কেউ আইনি সহায়তা নিলেও তাকে সহায়তা দেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102