ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোল বন্দরে আগুন পুড়ে ৫টি ট্রাক ভস্মিভূত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত কেমিক্যাল দাহ্য পদার্থ ব্লিচিং পাউডার বোঝাই ভারতীয় ৫টি ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ডে পণ্যসহ ট্রাকগুলো পুড়ে ভস্মিভূত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।

আজ শুক্রবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে বেনাপোল বন্দরের ট্রাক টার্মিনালের টিটিআই (ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড) মাঠে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ সময় বন্দরের মধ্যে থাকা আমদানি পণ্যবাহী অনেক ভারতীয় ট্রাক দিক বিদিক ছুটাছুটি করতে থাকে।
স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে বেনাপোল ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এসে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ভারতীয় ট্রাকগুলোতে বন্দরের বাইরে আগুন লাগায় বেনাপোল বন্দর আরও একটি ভয়াবহ অগ্নিকান্ড থেকে রেহাই পেল।

জানা গেছে, ব্লিচিং পাউডার দাহ্য পদার্থ। অতিরিক্ত গরমে ও এতে পানি লাগলে আগুন ধরে যায়। এর আগেও লিংক রোডে কয়েকটি ব্লিচিং পাউডার পণ্যবাহী ভারতীয় ট্রাকে আগুন লেগে পণ্যসহ ট্রাকগুলো ভস্মিভূত হয়েছে। তারপরও বন্দর কর্তৃপক্ষ ব্লিচিং পাউডারের ব্যাপারে কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি।

বন্দরের নিরাপত্তারক্ষী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভারত থেকে আমদানিকৃত ব্লিচিং পাউডার বোঝাই ৫টি ট্রাক বন্দরের টিটিআই মাঠে আনলোডের অপেক্ষায় কয়েকদিন ধরে দাঁড়িয়ে ছিল। ট্রাকে পণ্য ত্রিপল দিয়ে ঢাকা ছিল। ভোরের দিকে অতিরিক্ত গরমে প্রথমে একটি ট্রাকে আগুন ধরে যায়। পরে পাশে থাকা আরো ৪টি ট্রাকে আগুন ছড়িয়ে পড়ে। অতিরিক্ত গরমের কারণে হয়তো ব্লিচিং বোঝাই ট্রাকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সাধারণত ব্লিচিং পাউডারে পানি লাগলে বা অতিরিক্ত গরমের কারণে আগুন ধরে যায়। তবে সঠিক কি কারণে ভারতীয় ব্লিচিং বোঝাই এ ট্রাকগুলোতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত না করে এখনই বলা যাচ্ছে না।

বেনাপোল ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার রতন কুমার দেবনাথ বলেন, ‘ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট টানা তিন ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কি কারণে আগুন লেগেছে তা তদন্ত না করে বলা সম্ভব হচ্ছে না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102