ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোল বন্দরে লাশবাহী গাড়িতে নিরাপত্তা কর্মীদের চাঁদাবাজি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জানুয়ারি, ২০২১
  • ৩১ বার পঠিত

বেনাপোল সীমান্তে যাত্রী সেবা আর নিরাপত্তার নামে লাশবাহী অ্যাম্বুলেন্সেও চাঁদাবাজি করছে বন্দর নিরাপত্তা কর্মী পিমার সদস্যরা।

বুধবার (২০ জানুয়ারী) দুপুরে ভারত ফেরত যাত্রীর মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স চেকপোস্টে দাঁড় করিয়ে ১শ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে লিটন নামে এক নিরাপত্তার কর্মীর বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, একটি লাশবাহী অ্যাম্বুলেন্স ফিরছিল চেকপোস্ট শুন্য রেখা থেকে। এসময় পিমার পোশাক পরিহিত নিরাপত্তা কর্মী লিটন অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে জোরপূর্বক ১শ টাকা আদায় করে। এসময় ঘটনাস্থলে থাকা গোয়েন্দা সংস্থা ও সংবাদকর্মীদের নজরে আসে। পরে বিষয়টি নিয়ে হৈ চৈ পড়লে টাকা ফেরত দেয় মিলন নামে এক এনজিও সদস্য।

জানা যায়, বেনাপোলে যাত্রী সেবা আর নিরাপত্তায় বন্দরের অধীনে কাজ করে থাকে পিমা নামে বেসরকারী একটি নিরাপত্তা সংস্থা। মাত্র ৫ হাজার টাকা বেতন হওয়ায় বন্দরের প্যাসেঞ্জার টার্মিনাল, আমদানি, রফতানি পণ্য প্রবেশ গেটসহ চেকপোস্টে যাত্রী প্রবেশদ্বারে দায়িত্ব পালনকালে এর কিছু সদস্য বকশিসের নামে চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে। বিষয়টি বন্দর কর্মকর্তাদের জানা থাকলেও বিষয়টি নিয়ে যেন কারও মাথা ব্যাথা নেই।

সোস্যাল মিডিয়া এক্টিভিস্ট ফোরামের বেনাপোল শাখার সভাপতি শেখ কাজিম উদ্দীন জানান, লাশ বহনকারী যাত্রীদের কাছ থেকে বন্দরের নিরাপত্তাকর্মীদের চাঁদাবাজি বিষয়টি দুঃখজনক। এর আগেও চাঁদাজির অভিযোগ রয়েছে। এতে বন্দরের যেমন ভাবমূর্তি নষ্ট হচ্ছে তেমনি বেনাপোল সম্পর্কে দেশ ও দেশের বাইরের মানুষের খারাপ ধারণা জন্ম নিচ্ছে। বিষয়টি গুরুত্ব দিয়ে কর্তৃপক্ষের দেখা দরকার।

বিষয়টি নিয়ে বন্দরের নিরাপত্তা সংস্থা পিমার সিও মিজানুর রহমান জানান, সে লাশবাহী অ্যাম্বুলেন্সের কাছ থেকে বকশিস হিসাবে ১শ টাকা নিয়েছিল শুনেছি। সেটা ফেরত দেওয়া হয়েছে। তবে এটা চরম অপরাধ। তাই তাকে শাস্তিমূলকভাবে কর্মস্থল থেকে বহিষ্কার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102