ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোল সীমান্তে সাড়ে ৪ কোটি টাকার সোনাসহ বাসযাত্রী আটক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

বেনাপোল সীমান্ত এলাকা থেকে ছোট বড় ১৯ পিচ সোনার বারসহ মাহাফুজ মোল্লা (২৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা সোনার ওজন চার কেজি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াকালি বিজিবি চেকপোস্ট থেকে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের বড় এ চালানসহ মাহাফুজকে আটক করা হয়।

আটক ব্যক্তি নড়াইল জেলার বড়দিয়া গ্রামের মৃত হাসমত মোল্লার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিকেলে ৪টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, যশোর থেকে একটি বাসে করে স্বর্ণের বড় একটি চালান বেনাপোল যাচ্ছে। খবর পেয়ে আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকায় বাসে তল্লাশি চালানো হয়। এসময় একটি বাসের এক যাত্রীর কাছে ১৯টি ছোট বড় স্বর্ণের বার পাওয়ায় তাকে আটক করা হয়। ১৯টি সোনার বারের ওজন চার কেজি। যার আনুমানিক বাজার মূল্য চার কোটি ৬১ লাখ টাকা। এ ব্যাপারে মামলা দিয়ে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102