ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোল সীমান্ত থেকে ৭৪ লাখ টাকার সোনা উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯ বার পঠিত

যশোরের বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে আটটি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে পুটখালী বিজিবি ক্যাম্পের একটি টহল দল সোনার বারগুলো উদ্ধার করে।

বিজিবি জানায়, ভারতে সোনার বার পাচার হবে- এমন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামের সজলের মোড় এলাকায় অবস্থান নেয় বিজিবি। এসময় মোটরসাইকেলে করে আসা দুইজন ব্যক্তিকে থামতে বলেন বিজিবির সদস্যরা। তারা না থামিয়ে পালানোর চেষ্টা করেন। বিজির সদস্যরা লাঠি দিয়ে আঘাত করলে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহীর সঙ্গে থাকা ব্যাগটি পড়ে যায়। পরে তারা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যান। ওই ব্যাগ থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়ে। যার বাজার মূল্য ৭৪ লাখ ১৯ হাজার ৫৮০ টাকা।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর রহমান বলেন, ২০২২ সাল থেকে এ পর্যন্ত খুলনা ব্যাটালিয়নের নিয়ন্ত্রণাধীন সীমান্ত এলাকায় ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ৬৬ কেজি ১৬ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102