ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোল ১৫টি সোনার বারসহ আটক ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫ বার পঠিত

বেনাপোল সীমান্ত এলাকা থেকে এক কেজি ৬৫২ গ্রাম ওজনের ১৫টি সোনার বারসহ জালাল উদ্দীন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন গোগা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জালাল বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি গ্রামের আলী কদমের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান গোগা সড়ক দিয়ে পুটখালি সীমান্তে যাবে। পরে গোগা-পুটখালি সড়কে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন এক মোটরসাইকেল চালককে গতি রোধ করা হয়। এ সময় তার মোটরসাইকেল তল্লাশি করে এক কেজি ৬৫২ গ্রাম ওজনের ১৫টি সোনার বারবার জব্দসহ জালালকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ২০ লাখ টাকা। আটক জালালের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102