ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেপরোয়া গতিই ছিলো রাজশাহীর সড়ক দুর্ঘটনার কারণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

রাজশাহী ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছেন, বেপরোয়া গতির কারণেই রাজশাহীর কাটাখালিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের কাটাখালি থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ প্রাণ হারিয়েছেন ১৭ জন।

রাস্তার পাশে কাটাখালি থানার সিটিটিভি ক্যামেরায় দেখা গেছে, মহাসড়কের পাশের গাছতলায় আগে থেকেই একটি সাদা রঙয়ের লেগুনা বা হিউম্যান হলার (রাজ মেট্রো- হ-১১-০২১১) দাঁড়িয়েছিল। দুপুর ১টা ৪০ মিনিটের দিকে বাঁশ নিয়ে একটি ভ্যান রাজশাহীর দিকে যাচ্ছিল। পেছন থেকে কালো রঙের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩-৭০৬৬) ভ্যানটিকে অতিক্রম করার চেষ্টা করে।

ওই সময় হানিফ পরিবহনের দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ট-১৫-৩৮১০) চলে এলে মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে গিয়ে বাসটি মহাসড়ক থেকে নেমে গিয়ে গাছের সঙ্গে আটকে যায়। অন্যদিকে মাইক্রোবাসের সিলিন্ডার গ্যাস ফেটে আগুন ধরে যায়। মাইক্রোবাস থেকে সে আগুন পাশে দাঁড়ানো লেগুনাতে ছড়িয়ে পড়ে।

রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আব্দুর রশিদ জানান, বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাসটিতে থাকা গ্যাস সিলিন্ডার গ্যাস ফেটে আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চালকসহ সবাই মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে নেন দমকলকর্মীরা। হাসপাতালে ছয়জনই মারা যান। পরে নারী ও শিশুসহ ১১ জনের অঙ্গার মরদেহ উদ্ধার করা হয় মাইক্রোবাসটি থেকে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত ১৭ জন মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102