ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৩৮ বার পঠিত

বরিশালে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল ব্যাটারিচালিত অটোরিকশায় ধাক্কা দিলে এটি উল্টে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম আমেনা বেগম (৬০)। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সাগরদি সিকদারপাড়ার ফরিদ সিকদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী রাজমিস্ত্রী সাইফুল ইসলাম জানিয়েছেন, রূপাতলী থেকে দুজন যাত্রী নিয়ে লঞ্চঘাট যাচ্ছিল ব্যাটারিচালিত হলুদ অটোটি। সেটি প্লানেট ওয়ার্ল্ড শিশু পার্কের সামনে রূপাতলী থেকে আসা একটি মোটরসাইকেল ব্যাটারিচালিত অটো রিকশাটিকে ধাক্কা দিলে রিকশাটি উল্টে পড়ে যায়।

উল্টে পড়া অটো রিকশার নিচে চাপা পড়েন যাত্রী আমেনা বেগম। স্থানীয়রা ছুটে এসে গুরুত্বর আহত নারীকে উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেয়ার পথেই আমেনা বেগমের মৃত্যু হয় বলে চিকিৎসকের বরাত দিয়ে জানিয়েছেন ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

তিনি বলেন, আমেনা বেগমের মরদেহ মর্গে রাখা হয়েছে। ধাক্কা দেয়া মোটরসাইকেলটি দুর্ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি নুরুল ইসলাম। তিনি জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে। আমরা চেষ্টা করছি মোটরসাইকেল চালককে খুঁজে বের করতে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102