ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেপরোয়া ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে গরুবাহী বেপরোয়া ট্রাকের চাপায় মা-মেয়ে নিহত হয়েছেন। রোববার দুপুর ২ টার দিকে উপজেলার কলিমাঝি রোডের একটি ইটের ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার রুপাপাত ইউপির টুংরাইল গ্রামের প্রবীর বিশ্বাসের স্ত্রী সুপর্ণা বিশ্বাস ও সাত বছর বয়সী মেয়ে প্রত্যাশা বিশ্বাস।

জানা গেছে, মেয়েকে নিয়ে বোয়ালমারীর সহস্রাইল বাজার থেকে ভ্যানে করে বাড়িতে ফিরছিলেন মা। পথিমধ্যে মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কলিমাঝি মান্দারতলা মোড়ে একটি গরু বোঝাই ট্রাক ভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। ভ্যানচালক সুমন কুমার বিশ্বাস রাস্তার পাশে ছিটকে পড়ে আহত হয়েছেন।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, একটি গরুবোঝাই ট্রাক ভ্যানে থাকা মা-মেয়েকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102