ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেপরোয়া ট্রাক কেড়ে নিল একজনের প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

চাঁদপুরের কচুয়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো দুজন। তাদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) রাতে কচুয়া উপজেলার ডুমুরিয়া নিলামপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত কামরুল হাসান সবুজ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পাতানিস গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, ডুমুরিয়া নিলামপাড়া এলাকায় দ্রুতগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের তিন আরোহীকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন এই তিনজন। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান সবুজ (২৫) কে মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, দুর্ঘটনার শিকার মোটরসাইকেলের এই তিন আরোহী পরস্পর বন্ধু। তারা পাতানিস গ্রামে মৃত এক আত্মীয়ের জানাজা শেষে মোটরসাইকেল নিয়ে হাজীগঞ্জ-কচুয়া সড়ক দিয়ে অন্যত্র যাচ্ছিল।

তিনি জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক আটক করা গেলেও তার চালক ও সহকারী পালিয়ে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102