শিমুল হোসেন চৌগাছা প্রতিনিধি (যশোর): মোটরসাইকেল দুর্ঘটনায় চৌগাছার হাজরাখানা গ্রামের শাহিন (২০) সাগর(১৯) নামে দুই যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেলে চৌগাছা-বিদেধরপুর সীমানার মদনপুর মৌজায় দ্রুতগতিতে চলার পথে একটি বাড়ির সামনে বিদ্যুতের থামে মেরে দিলে এই দুর্ঘটনা ঘটে।