ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় হত্যা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

কুমিল্লার চান্দিনায় বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় মো. ফরিদ মিয়া (৫৪) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকাল ১০টায় চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. ফরিদ মিয়া ওই গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. আবু তাহের জানান, পার্শ্ববর্তী বাড়ির রুহুল আমিনের ছেলে কলেজছাত্র হাবিব উল্লাহ বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসব বিষয় নিয়ে সোমবার সকালে হাবিবের বাবা রুহুল আমিনের নিকট জানাতে চায় ফরিদ মিয়া। এতে গেলে ক্ষিপ্ত হয়ে উঠে তারা। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের আঘাতে আহত হন ফরিদ। তাকে দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102